আন্তর্জাতিক সংবাদ

একই জেলে কয়েদি দুই প্রেসিডেন্ট

দেশের দুই রাষ্ট্রপতির ঠিকানা এখন এক জেল। চিরটা কাল প্রবল রাজনৈতিক বৈরিতা থাকলেও এখন একই ছাদের নিচে গরাদের পিছনে দিন কাটাচ্ছেন পেরুর দুই সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা এবং আলবার্তো ফুজিমোরি।
যদিও পাঁচ বছরের কারা মেয়াদ কেটানো হয়ে গেছে বাম ঘেঁষা সাবেক প্রেসিডেন্ট হুমালার, তবুও তাকে এখন ১৮ মাসের ‘প্রি-ট্রায়াল’ বন্দিদশা কাটাতে হচ্ছে দেশের ৬২তম প্রেসিডেন্ট তথা স্বৈরাচরী শাসক ফুজিমোরির জন্য নির্মিত জেলেই।
এই জেলে খুব সম্প্রতি নিয়ে আসা হয়েছে ওলান্তা হুমালাকে। ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্য প্রবল স্বৈরাচারী আলবার্তো ফুজিমোরি বারংবার মানবাধিকার পদদলিত করেছেন। সেই অপরাধেই ২৫ বছরের কারাজীবন অতিবাহিত করছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button