slider
এএসপি‘র সাথে বিয়ের দাবীতে জনৈক নারী থানায়

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের এএসপি (সিংগাইর সার্কেল )মুহ. রেজাউল হকের সাথে বিয়ের দাবীতে জনৈক নারী সিংগাইর থানার দ্বারস্থ হয়েছেন। ওই নারীর বাড়ি উপজেলার চারিগ্রাম ইউনিয়নে।
মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে প্রায় ঘন্টা ব্যাপী থানায় অবস্থান করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছে দুজনের ভালবাসার কথা জানান। গত নভেম্বর মাস থেকে গভীর প্রেমের বর্ননা দিয়ে বিয়ের দাবীও করেন তিনি। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে এএসপি (সার্কেল) মুহ. রেজাউল হকের অফিসিয়াল নম্বরে একাধিকবার ফোন দিলে ব্যস্ত পাওয়া যায়।




