slider

ঋণের টাকা পরিশোধ না করতে পেরে আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নূরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নূরুল ইসলাম উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকার ডালিম উদ্দিনের ছেলে।

নূরুল ইসলামের ছোট ভাই নূর জামাল (৪৫) জানান, ‘বড় ভাই নূরুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে আলাদা বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন কারণে তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কোনোভাবেই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আগেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে খাওয়া-দাওয়ার পর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button