আন্তর্জাতিক সংবাদ

উ.কোরীয় সমস্যা সমাধানে অবরোধ ও আলোচনা গুরুত্বপূর্ণ’

উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে অবরোধ এবং ছয়দেশীয় আলোচনা পুনরায় শুরু, উভয়ই গুরুত্বপূর্ণ। এর কোনটাকেই অবহেলা করা উচিত নয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ রবিবার এ কথা বলেন।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন অবরোধ প্রস্তাবের বিষয়ে প্রশ্নের জবাবে ওয়াং এ মন্তব্য করেন।
জুলাই মাসে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এর জবাবে শনিবার নিরপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বসম্মতভাবে নতুন অবরোধ প্রস্তাব পাশ হয়। -বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button