Uncategorized
উড়ে উড়ে বিয়ে!

আকাশের এক প্রান্ত থেকে উড়ে আসছেন বর। অন্যপ্রান্ত থেকে মেঘের ভেলায় ভাসতে ভাসতে আসছেন কনে। তারপর দু’জনের মালা বদল। বিয়ে।
সিনেমায় এমন দৃশ্য হয়ত দেখে থাকবেন।
কিন্তু বাস্তবে?
ভাবছেন, অসম্ভব!
কিন্তু চেষ্টা করলে তো সম্ভব হয়। যেমনটা করেছেন এক যুগল।
এ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরে।
এক হাজার ফুট উঁচুতে দুই প্রান্ত থেকে ভেসে আসেন বর জেহরিদ আর কনে রেশমা। বিয়ের মণ্ডপ রোপওয়ে। সেখানেই হয় শুভ দৃষ্টি, হয় মালা বদল।
এই কনে আসলে পর্বতারোহী। পাহাড় চড়ে বেরানো তার কাছে কোনো ব্যাপারই না।
আর এই পর্বাতারোহীর সাথে নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতেই এই কাণ্ড ঘটিয়েছেন বর।
জেহরিদ বলেন, ‘বিয়েটা স্মরণীয় করে রাখতেই ব্যতিক্রম কিছু করেছি।’



