বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

উড়ন্ত ট্যাক্সি বানাচ্ছে উবার

পরিবহন পরিষেবায় আরও বেশি গতি আনতে ফ্লাইং ট্যাক্সি আনছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। স্মার্টফোন দিয়ে ডাকা মাত্রই উড়ে এসে হাজির হবে এই ট্যাক্সি।
গার্ডিয়ান জানায়, ব্যস্ততম নগরীতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে জীবনযাত্রা সহজ করে দেবে ফ্লাইং ট্যাক্সি।
দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী কোম্পানি হুন্দাইয়ের সঙ্গে যৌথভাবে এই উড়ন্ত গাড়ি বানাবে উবার।
কোম্পানি দুইটির ভাষ্য, এই উড়ন্ত গাড়িই যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যত। সম্প্রতি এস-এ ওয়ান নামের একটি ‘কনসেপ্ট এয়ারক্রাফট’ সামনে এনেছে হুন্দাই।
নতুন উড়ন্ত ট্যাক্সির অবতরণের জন্য বিশেষ ব্যবস্থারও প্রয়োজন। ইতিমধ্যেই সেই পরিকাঠামো তৈরির দিকে নজর দিয়েছে উবার ও হুন্দাই।
কোম্পানি দুইটি জানায়, ২৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে উড়বে এই উড়ন্ত ট্যাক্সি। পাঁচ থেকে সাত মিনিট চার্জ দিলেও একটানা ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে এই বিশেষ গাড়ি।
২০২৩ সালের মধ্যেই জানা যাবে এই উড়ন্ত ট্যাক্সিটি আদতে কেমন দেখতে হবে। আগামী দশ বছরের মধ্যে বাজারে আসবে এই উড়ন্ত ট্যাক্সি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button