আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উহানে করোনাভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-চীন

পৃথিবীজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।
রয়টার্স জানায়, মার্কিন সামরিক বাহিনীই চীনের মধ্যে এই করোনাভাইরাস নিয়ে এসেছে বলে ধারণা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ঝাও লিজিয়ান টুইটার পোস্টে এক বিবৃতিতে বলেন, ‘শুরু থেকে কেন যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা শূন্য ছিল? সেখানে কত লোকের মধ্যে সংক্রমণ ঘটেছে? কোন হাসপাতালে তারা ভর্তি হয়েছে, সেগুলোর নাম কি?’
তিনি বলেন, ‘উহানের মধ্যে এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে দিয়ে থাকতে পারে মার্কিন সামরিক বাহিনীই। অতএব তথ্য প্রকাশে স্বচ্ছ হতে হবে। আপনার তথ্য প্রকাশ করুন। যুক্তরাষ্ট্রের উচিত আমাদের কাছে ব্যাখ্যা দেয়া।’
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে চীনের প্রদেশ হুবেইর রাজধানী উহান থেকে করোনার উৎপত্তি। শুরুতে চীনের মধ্যে ভয়াবহ সংক্রমণ ঘটালে বিশ্ব গণমাধ্যমে শোরগোল উঠে যে, গোপন জীবাণু মারণাস্ত্র পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যদিও চীন সরকার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে।
এখন বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২০ জন। আক্রান্ত এক লাখ ৪৩ হাজার ৩৪৩ জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৩২৪ জন। মৃত ও আক্রান্তের অধিকাংশই হচ্ছে চীনের হুবেই প্রদেশের বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button