slider

উলিপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের আত্মহত্যা

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় উলিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
২০১৯ সালে বিজয় দিবসের শহীদ মিনারে বেদিতে জুতা পায়ে দিয়ে বেদীতে ওঠেন।এ ঘটনায় কর্মচারীরা তাকে লাঞ্ছিত করেন।এবং তার বিরুদ্ধে মামলা করেন। আত্মসম্মান নিয়ে তিনি হতাশায় ভোগেন এবং শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে তাকে বদলি করে দেন,জয়পুরহাট পাঁচবিবি কলেজে।
তার স্ত্রীর দাবি উলিপুর কলেজ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে তার কাছে ফোন আসতো।এভাবে দীর্ঘদিনের মামলা এবং নিজের উপর ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।আজ বুধবার (৯ মার্চ) সকাল ৯টায় তার নিজ বাড়ি হিঙ্গরায় গোড় স্থান পাড়ায় ২য় তলায় তিনি আত্মহত্যা করেছেন।মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button