sliderস্থানিয়

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে শাহজাহান আলী(৪৮) নামের এক নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(২৫ মে) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহজাহান উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে। তিনি ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।

পুলিশ জানায়, রোববার ভোররাতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে আওয়ামীলীগ নেতা শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আটক ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button