
এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে গতকাল, ১০ জুন মঙ্গলবার, গুনাইগাছ খুদেযোদ্ধা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় সাবেক ইউপি সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা যুব বিভাগ সভাপতি, প্রভাষক মোঃ মুসা মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গুনাইগাছ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানটিতে সার্বিক তত্ত্বাবধান করেন ইউনিয়ন যুব বিভাগ সভাপতি প্রভাষক জিয়াউর রহমান
উদ্বোধনী খেলায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “ঘুনে ধরা সমাজ পরিবর্তনের জন্য সমাজের প্রতিটি স্তরে যুবকদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা করার বিকল্প নেই।” বক্তারা আরও ব্যক্ত করেন যে একটি ধ্বংসাত্মক সমাজকে উজ্জ্বল সম্ভাবনার সমাজে ফিরিয়ে আনতে পারেন শুধুমাত্র শিক্ষিত, পরিশ্রমী ও সৎকর্মশীল যুবকরা।
অনুষ্ঠানে উপস্থিত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ থেকে অন্যায়, পাপাচার, রাহাজানি এবং খুন খারাপি বিতাড়িত করার অঙ্গীকার করেন। তাদের লক্ষ্য ছিল ‘৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলা।
পুরো অনুষ্ঠানটি উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব সালেহীর সার্বিক অর্থায়নে সম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগ যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।



