আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উপদেষ্টা করোনায় আক্রান্ত : কোয়ারেন্টাইনে নেতানিয়াহু

এক উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ডেইলি মেইল জানায়, এক সংসদীয় উপদেষ্টা কভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় এক সপ্তাহের জন্য নেতানিয়াহুকে পর্যবেক্ষণে রাখা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে সোমবার এ তথ্য জানানো হয়।
নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনায় আক্রান্ত হন। এই ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস পরীক্ষা করা হবে। এর আগে ১৫ মার্চে এক পরীক্ষায় তাকে করোনামুক্ত বলে ঘোষণা দেয় চিকিৎসকেরা।
প্রধানমন্ত্রী অফিস থেকে বলা হয়েছে, দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার কর্মীদের সাময়িকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অধিবেশনে অংশ নেন নেতানিয়াহু। আক্রান্ত ওই সহযোগী নেসেটের সদস্য। অধিবেশনের সময় অন্যান্য নেসেট সদস্যদের সংস্পর্শে আসেন। ফলে আক্রান্ত হওয়ার আশঙ্কায় দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষার মুখোমুখি নেতানিয়াহু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button