Uncategorized
উপজেলা প্রশাসন শিবালয় মানিকগঞ্জ

নিজস্ব প্রতিনিধি : উপজেলা পরিষদ শিবালয় এবং উপজেলা প্রশাসন শিবালয় এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে এবং বাদ জোহর উপজেলা জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব রেজাউর রহমান খান জানু, আরও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান এ কে এম মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব রুনা আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এছাড়াও ভোক্তা অধিকার দিবস ও তথ্য অধিকার দিবস পালন করা হয়।




