slider

উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিকতায় বেঁচে গেল অস্বাভাবিক মা ও নবজাতক শিশু

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুর উপজেলার জগদীশপুর বিশ্বরোড মোড়ের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় রবিবার ২২ জানুয়ারী বেলা ১টা ১০ মিনিটে এক অস্বাভাবিক মহিলাকে রাস্তার পাশে শুয়ে ছটফট করতে দেখে নোয়াপাড়া সৈয়দ সঈদ উদদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাছে গিয়ে বুঝতে পারেন সন্তান সম্ভবা, অনেক মানুষের ভীড়। এমতাবস্থায় তিনি কিংকর্তব্যবিমুড় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানকে ফোন দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের নির্দেশমতে উপজেলার সুরমা চা বাগানে চা-শ্রমিকদের শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ কল্পে ক্যাম্পেইন করেছিলেন যাতে করে চা-শ্রমিকদের সন্তান শতভাগ বিদ্যালয়ে ভর্তি হতে পারে সেখান থেকে ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল টিম সহ এ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌছেন এবং সন্তান সম্ভবা মা ও নবজাতক শিশু ছেলে সন্তানের ভূমিষ্ট সম্পন্ন করার লক্ষ্যে নিকটস্থ ক্লিনিকের ডাক্তার সেবিকা ডাকেন এবং এলাকার চেয়ারম্যান মাসুদ খানকেও ডাকেন গাড়িতে থাকা চার পাঁচটা কম্বল দিয়ে নবজাতককে দিয়ে চারপাশ সেবিকাদের দিয়ে ঢেকে নেন। সৌভাগ্যক্রমে এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি ও সিভিল সার্জন ঐ রাস্তায় যাচ্ছিলেন তারাও সেখানে উপস্থিত হন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ডাঃ ইশতিয়াক মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান সহ আরোও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে মা ও নবজাতক শিশু মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে জানতে চাইলে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান বলেন এটা একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কিনা জানা নেই একজন মানসিকভাবে অস্বাভাবিক মা সন্তান জন্মদান করেন তাকে নবজাতককে যে রক্ষা করা গেছে এতেই তিনি অনেক সন্তুষ্টি প্রকাশ করেন তিনি আরোও বলেন আমাদের কমিটি আছে আমরা আলোচনায় বসব নবজাতকের মা মানসিক ভারসাম্যহীন শিশুটির কি করা যায় বা আমরা বিজ্ঞ আদালতের ও শরণাপন্ন হতেও পারি। এবং সমাজ সেবা কর্তৃক কোনো আর্থিক অনুদান এর ব্যবস্থা ও করব আশা রাখি, মানসিক ভারসাম্য হীন মা ও নবজাতক শিশু হাসপাতালে সুস্থ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button