slider

উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দুই বারের (ইউপি) চেয়ারম্যানের পদত‌্যাগ

আব্দুল আল মামুন,(দৌলতপুর) মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধিঃ মা‌নিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলার চক‌মিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদত‌্যাগ কর‌ছেন।

পদত‌্যাগকারী চেয়ারম‌্যান হ‌লেন মোঃ শ‌ফিকুল ইসলাম শ‌ফিক। তি‌নি পর পর দুইবার চক‌মিরপুর সদর ইউনিয়ন প‌রিষ‌দে চেয়ারম‌্যান হিসা‌বে নির্বা‌চিত হ‌য়ে দ্বা‌য়িত্ব পালন ক‌রেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ৪টায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা না‌হিয়ান নু‌রেন কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা না‌হিয়ান নু‌নে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক প্রক্রিয়া শেষে শ‌ফিকু‌ফের পদত্যাগপত্র গ্রহণ করে চক‌মিরপুর (সদর) ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

পদত্যাগের বিষয়ে মোঃ শ‌ফিকুল শ‌ফিক দৈ‌নিক যুগান্তর‌কে ব‌লেন, আমি ছোট‌বেলা থে‌কেই রাজনী‌তি ক‌রি। পরপর দুইবার সদ‌রের চেয়ারম‌্যান হিসা‌বে নির্বা‌চিত হ‌য়ে সফলভা‌বে দ্বা‌য়িত্বপালন ক‌রে‌ছি। দৌলতপুর উপজেলার জনগণের দাবির মুখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদ ছেড়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিলাম।

প্রসঙ্গত মা‌নিকগ‌ঞ্জের দৌলতপু‌র উপ‌জেলা প‌রিষদ নির্বাচন ২য় ধা‌পে অনু‌ষ্ঠিত হ‌বে। দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button