Uncategorized

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউপি চেয়ারম্যান সবুজ সরকারের বিকল্প নাই

বগুড়া প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচন-২০২১ বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের বিকল্প নাই। চেয়ারম্যানের সাথে আলাপচারিতায় তিনি জানান আমার ইউনিয়নকে আমি দুর্নীতি মুক্ত রাখার চেষ্টা করেছি। আমার নির্বাচনের প্রথম ইশতেহার ছিল ইউনিয়ন কমপ্লেক্স ভবন তৈরি করা ইনশাআল্লাহ নির্বাচিত হবার পর অত্র ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মান করছি। এছাড়াও বিভান্ন পাকা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শান্তি শৃংখলা বজায়, শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ সহ সার্বিক উন্নয়ন সাধন করেছি। সেই সাথে সাধারণ জনগণকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড, মাতৃকালীন কার্ড, প্রতিবন্ধী কার্ড ইত্যাদি বিভিন্ন ধরনের সেবা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। এই করোনা কালিন জনগণের মাঝে ত্রাণ সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, মাস্ক সহ বিভান্ন সামগ্রী বিতরণ করেছি। সার্বিক বিষয়ে ইউনিয়নের জনগণ অনেকটা খুশি বলে তিনি জানান। যে কারণে আগামি নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে আবারো বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে তিনি মনে করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button