শিরোনামশীর্ষ সংবাদ

উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর

গভীর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সাগর প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া বিভাগ কর্তৃক ৩ নম্বার সতর্কতা সংকেত জারি করায় এবং প্রচন্ড ঢেউয়ের সাথে টিকতে না পেরে সহস্রাধিক ফিশিং ট্রলার সাগর তীরবর্তী বিভিন্ন নদ-নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ: মান্নান জানান, সাগরে প্রচণ্ড ঢেউ এবং আবহাওয়া বিভাগ ৩নং সতর্কতা সংকেত জারি করার পর ইলিশ আহরণ বন্ধ রেখে গতকাল শুক্রবার ভোরে সমুদ্র ছেড়েছে অসংখ্য ফিশিং ট্রলার।
শরণখোলা উপজেলা মৎস্যজীবী সমিতির নেতারা জানান, সহস্রাধিক ইলিশ আহরণরত ট্রলার বৃহস্পতিবার রাতেই আশ্রয় নিতে শুরু করে কচিখালী, কটকা, দুবলারচর, আলোরকোল, মেহেরেআলীচর, অফিসকিল্লা, মহিপুর, আলীপুরের নদী ও খালগুলোতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button