আন্তর্জাতিক সংবাদশিরোনাম
উত্তর কোরিয়াগামী তেলবাহী জাহাজ আটক করেছে দ. কোরিয়া

উত্তর কোরিয়াগামী পরিশোধিত তেলবাহী একটি জাহাজ আটক করা হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। জাহাজটি হংকংয়ে নিবন্ধিত। উত্তর কোরিয়ায় তেল সরবরাহের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি সেখানে তেল নিয়ে যাচ্ছিল বলে দাবি দক্ষিণ কোরিয়ার। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, লাইটহাউজ উইনমোর নামক হংকংয়ের পতাকাবাহী জাহাজটি গোপনে উত্তর কোরিয়ার একটি জাজাজে ৬০০ টন পরিশোধিত তেল পাঠিয়েছে। বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়েছে, জাহাজটি ১১ই অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইয়োসু বন্দরে নোঙর করে।




