উত্তরা গণভবনের সুবর্ণ জয়ন্তী ৯ ফেব্রুয়ারি

নাটোর প্রতিনিধি : উত্তরা গণভবনের সুবর্ণ জয়ন্তী ৯ই ফেব্র“য়ারি। স্বাস্থ্যবিধি মেনে সুবর্ণজয়ন্তী পালনে অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। এরইমধ্যে সাজ সজ্জার কাজ শেষ হয়েছে।
নাটোরের দিঘাপতিয়া রাজবাড়িকে ১৯৭২ সালের ৯ ফেব্র“য়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরা গণভবন ঘোষণা করেন। যা ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র অফিস ও বাসভবন। চলতি মাসের ৯ তারিখে গণভবনের সুবর্ণ জয়šী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এবং ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়েছিল উত্তরা গণভবনে। এরপর আর কোন বৈঠক এখানে হয়নি। ফুলে ফুলে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর এই বাসভবনকে। গণভবনের সাজসজ্জা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।
নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ জানালেন, করোনার কারণে ছোট পরিসরে উত্তরা গণভবনে সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নেয়া হচ্ছে। থাকছে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান।




