বিবিধশিরোনাম

উত্তরা ক্লাবে তালা ভেঙে শুল্ক গোয়েন্দার অভিযান

রাজধানীর উত্তরা ক্লাবে তালা ভেঙে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার মদ ও বিয়ার ভর্তি তিন হাজার বোতল উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার (৯ জুলাই) বিকেল শুল্ক গোয়েন্দার নিভর্রশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি টিম এ অভিযানে শুরু করে।
শুল্ক গোয়েন্দা বলছে, উত্তরা ক্লাব শুল্কমুক্ত সুবিধার মদ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। রাজস্ব ফাঁকি দিয়ে শত কোটি টাকার মদ বিক্রি করে। শুল্ক গোয়েন্দা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুর পৌনে ২টা থেকে অভিযান পরিচালনা করছে। কিন্তু প্রতিষ্ঠানটি সহযোগিতা করছে না। যার কারণে বিকেল ৫টার দিকে তালা ভেঙ্গে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মোহম্মদ শহীদুল ইসলাম বলেন, উত্তরা ক্লাবে অবৈধ মাদকদ্রব্য রয়েছে-এমন তথ্যের ভিত্তিতে আজ ক্লাবটিতে তল্লাশি চালাতে যান শুল্ক তদন্ত কর্মকর্তারা। কিন্তু রহস্যজনক কারণে ক্লাব সংশ্লিষ্টরা তাদের বাধা দেয়। এতে কিছু সময় তল্লাশি অভিযান ব্যহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ আবদুল্লাহ বলেন, এ ধরনের অভিযানের বিষয়ে আমার জানা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button