
পতাকা ডেস্ক: আজ ২১ জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে সংঘটিত বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় এবি পার্টি ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে শোক প্রকাশ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ আলতাফ হোসাইন ও সদস্য সচিব সেলিম খান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা এই মুহূর্তে শোকস্তব্ধ ও বিপর্যস্ত। আল্লাহ পাক যেন মৃতদের পরলোকগত আত্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই দুঃসময়ে ধৈর্য্য ও সাহস প্রদান করেন।
নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।




