উপমহাদেশশিরোনাম

উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর নির্দেশ

ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশি ও অন্যান্য বিদেশিকে শনাক্ত করে তাদের বিতাড়িত করতে রাজ্যটির পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
সেখানকার হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার নতুন এ নির্দেশনা দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিদর্শক এক চিঠিতে সব জেলা পুলিশের প্রধানকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন।
বাংলাদেশিদের শনাক্তের পর নিজ দেশে ফেরত পাঠাতে যোগীর এই নির্দেশকে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে পুলিশের শীর্ষ ওই কর্মকর্তা বলেছেন, বিতাড়িত করার এই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের পাশপাশি এবং উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে।
সম্প্রতি আসামের এনআরসি থেকে দেশটির প্রায় ১৯ লাখ মানুষকে বাদ দেয়া হয়েছে। আসামের বিতর্কিত এই নাগরিক পঞ্জিকা ঘিরে ভারতে এবং ভারতের বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়।
জেলার উপকণ্ঠে বিভিন্ন পরিবহন কেন্দ্র ও গুচ্ছবস্তিতে চিরুনি অভিযান চালিয়ে সন্দেহভাজনদের কাগজপত্রের সত্যাসত্য যাচাই করতে উত্তরপ্রদেশের পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া বিদেশিদের জাল নথি তৈরিতে সহায়তাকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযান চালাতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button