slider

উখিয়ায় মুজিব কন্যার জন্মদিন পালিত

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া প্রতিনিধি : মানবতার মানস কন্যা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালন করেছে মুজিব বর্ষ আদর্শ সমবায় সমিতি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজাপালং ইউনিয়নের টিএনটি লম্বাঘোনা এলাকার বৃহৎ আশ্রয়ণ প্রকল্প চত্বরে প্রকল্পের আওতায় মুজিববর্ষ আদর্শ সমবায় সমিতির উদ্যোগে সভাপতি আব্দু সালাম ও সাধারণ সম্পাদক আনসারুল্লাহর সার্বিক ব্যবস্হাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করে মুজিববর্ষ আদর্শ সমবায় সমিতির সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উপস্থিত ছিলেন আশ্রয়ণ প্রকল্পের পরিবারের সদস্যগণ।
এসময় শুভেচ্ছা বার্তায় তারা বলেন শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী, উত্তরোত্তর সফলতা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button