slider
উখিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া প্রতিনিধি:দুর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উখিয়ায়‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব।
উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাহাঙ্গীর আলম চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)উখিয়া উপজেলা পরিষদ, বিশেষ অতিথি কামরুন নেছা বেবি ভাইস চেয়ারম্যান উখিয়া উপজেলা পরিষদ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিভিন্ন এনজিও সংস্থাসহ বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




