খেলা
উইম্বলডনে আবার সেরেনা-ভেনাস ফাইনাল!

আরেকটি অল উইলিয়ামস ফাইনাল কি দেখবে উইম্বলডন? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। ইতিমধ্যেই প্রথম সেমিফাইনালে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ‘ছোট উইলিয়াম’ সেরেনা। দ্বিতীয় সেমিতে ভেনাস উইলিয়ামস জিতলেই দুই বোন মুখোমুখি হবে উইম্বলডন শিরোপার জন্য।
বৃহস্পতিবার উইম্বলডনে সেমিফাইনালে রাশিয়ান এলেনা ভেসনিনাকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে
ফাইনালে পৌঁছে গেছেন সেরেনা। আর রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় সেমিতে ভেনাস মুখোমুখি হয়েছেন এঞ্জেলিক কারবারের।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরু থেকেই দাপটের সাথে খেলেছেন সেরেনা উইলিয়ামস। প্রথম সেটেই ৪-০ গেমে এগিয়ে গিয়েছিলেন মার্কিন তারকা। সেরেনা প্রথম সেট জেতেন ৬-২ গেমে।দ্বিতীয় সেটে অবশ্য পাত্তাই পাননি ভসেননিা। তাঁকে ৬-০ গেমে উড়িয়ে নিজের নবম নবম উইম্বলডন ফাইনালে চলে এলেন সেরেনা।




