slider

ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে ছাত্রলীগ নেতা সুভেল

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিবারের ন্যায় এবারও অর্ধশতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন বাঘাইছড়ি উপজেলার বলতলী এলাকার বাসিন্দা ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের কার্যককারী কমিটির সদস্য আব্দুল গাফফার সুভেল। ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় ও দুঃস্থ ছিন্নমূল এসব মানুষের ধারে ধারে গিয়ে ঈদ সামগ্রী পৌছে দেন রাঙ্গামাটি ছাত্রলীগের এই সদস্য। এবারই প্রথম নয় এই ছাত্রলীগ সদস্য প্রতি বছরেই ঈদ পার্বন, পূজা এলে নিজের সাধ্য অনুযায়ী বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে অসহায় এসব মানুষের পাশে দাড়ান। আর তাই নিজ এলাকা ছাড়াও আশপাশের এলাকায় তার সুক্ষ্যাতি রয়েছে। নিজের ব্যাক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বিতরন নিয়ে এই ছাত্রলীগ কর্মী বলেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনা অনুযায়ী তিনি এমন কাজ করেন। সুভেল বলেন সবাই যদি নিজের সাধ্যের মধ্যে তার আশপাশের অসহায় পরিবার ও মানুষের পাশে দাড়ান তাহলে একজন মানুষ ও অবহেলিত থাকতো না। পরে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি জন্য দোয়া কামনা করেন এই ছাত্র নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button