শিরোনামশীর্ষ সংবাদ

ঈদ উৎসবে সারা দেশ

রমজানের রোজার শেষে খুশির সওগাত নিয়ে এসেছে ঈদ। আজ সোমবার সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদুল ফিতর আরবি শব্দ যার অর্থ হচ্ছে উৎসব, আনন্দ, খুশি। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের অবসানে নতুন চাঁদ দেখামাত্র ছোট-বড়, ধনী-গরিব, প্রতিটি মুসলমানের হৃদয় আনন্দে উদ্বেল হয়ে ওঠেছে। চারদিকে ধ্বনিত হচ্ছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’।
বরাবরের মতো এবারো ঈদের প্রধান জামাত হয়েছে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি, পেশা, বয়সের লাখো মুসলমান।
সকালে দলে দলে মানুষ রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ছোটে ঈদের নামাজ আদায় করতে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়।
এর দেড় ঘণ্টা পর রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়।
ঈদুল ফিতর উপলক্ষে রোগীদের জন্য হাসপাতাল এবং এতিমখানা ও কারাগারে বন্দীদের জন্য জেলখানায় থাকবে বিশেষ খাবারের আয়োজন। সরকারি শিশুসদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র এবং দুস্থ কল্যাণ কেন্দ্রে রয়েছে উন্নত মানের খাবার এবং বিনোদনের ব্যবস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button