শিরোনামশীর্ষ সংবাদ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল ফিতরের ৯ দিন ব্যাপী ছুটি আজ শনিবার শেষ হচ্ছে। রোববার থেকে সরকারী অফিস-আদালত খুলবে।
শনিবার সকাল থেকেই দূর দূরান্তের মানুষ বাস ট্রেন লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় ফিরতে শুরু করেছেন।
রাজধানীর সদরঘাট, ঢাকা রেলওয়ে স্টেশন, গাবতলী, মহাখালি, সায়েদাবাদে বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ঘুরে মানুষের রাজধানী ঢাকায় ফেরার দৃশ্য দেখা গেছে। ফাঁকা হয়ে যাওয়া ঢাকা আবার কর্মব্যস্ত হতে চলেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারী চাকুরিজীবীদের টানা নয় দিনের ছুটি ১ জুলাই থেকে শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় সরকারী চাকুরিজীবীরা টানা নয় দিন এই ছুটি ভোগ করেন।
আগামীকাল অফিস-আদালত খুলবে। ঈদ উদযাপন শেষে মানুষ এখন ঢাকাসহ বিভিন্ন নগরীতে ফিরতে শুরু করেছেন। রাজধানীর রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালগুলো আবার সরব হয়ে উঠেছে। তবে ঈদের আগের ভিড় আর টিকেট পাওয়ার ঝামেলা এড়াতে আগে যারা পরিবার নিয়ে বাইরে যান নি, তারা ঈদ পরবর্তী ছুটি কাটাতে ঢাকা ছাড়বেন।। এই আসা-যাওয়ার মাঝে রাজধানীতে ফেরা মানুষের ভিড়ই এখন স্টেশন ও টার্মিনালগুলোতে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
যারা ঈদ উদযাপন করতে নাড়ির টানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা রাজধানী ঢাকায় আসতে শুরু করলেও রাজধানীর কর্মচাঞ্চল্য ফিরে আসতে কিছুটা সময় লাগবে।
ঢাকার প্রধান সড়কগুলোতে এখনও মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্ট খোলেনি। অধিকাংশ দোকানপাট খোলেনি। মূলত জনবহুল রাজধানী এখনও অনেকটাই ফাঁকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button