বিবিধশিরোনাম

ইসিতে ভোট জালিয়াতির প্রমাণ জমা দিল ঐক্যফ্রন্ট

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে। এ সময় সেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থীরা একযোগে স্মারকলিপি জমা দেন। এরপর তারা নির্বাচন ভবন থেকে বেরিয়ে যান। ইসির সঙ্গে কোনো বৈঠক করেনি।
এদিন স্মারকলিপির সঙ্গে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, মামলা, গ্রেপ্তার, ভয়-ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের আটক ও প্রার্থিতা বাতিল বিষয়ে নির্বাচনী এলাকাভিত্তিক তথ্য-উপাত্ত জমা দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের প্রার্থীরা বৈঠক করেন। সেখানে তারা শপথ না নিয়ে সিইসিকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেন। এ ছাড়া নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ এনে নিজ নিজ আসনের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্তও নেন তারা।
এদিন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button