slider

ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার ইফতার মাহফিল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বৃহস্পতিবার দাউদকান্দি গৌরীপুর শাখা ইসলামী ব্যাংকের উদ্যোগে শাখা মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ভিপি ও শাখা প্রধান মো: নুর উল্ল্যাহ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। মূল আলোচক ছিলেন মুফাচ্ছিরে কুরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সাইফুল ইসলাম জিহাদী, স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এফএভিপি ও ম্যানেজার অপারেশন্স মো: মোস্তাফিজুর রহমান। নাজমুস সাকিব হামদ ও নাত এবং হাফেজ নাজিম উদ্দিন পবিত্র কুরআন তিলওয়াত করেন। মুনাজাত করেন মুফতি মুহাম্মদ ছোলাইমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button