Uncategorized

ইসলামপুরে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বনবিটের এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকাল ১১ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়নের মোজাহের পাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,কক্সবাজার বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ বাবুলের নেতৃত্বে নাপিতখালী বনবিট কর্মকর্তা মোঃ গোলাম কবির, রে‌ঞ্জের স্টাফবৃন্দ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যবৃন্দরা বর্ণিত ইউনিয়নের এলাকায় অ‌ভিযা‌ন চালিয়ে বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত বসতবাড়ী উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনাকারী নাপিতখালী বিট কর্মকর্তা গোলাম কবির অভিযান ও উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বলেন,অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button