আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার রামাল্লায় একটি জরুরি বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট এমনটি বলেন।
বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, আজ থেকে ইসরাইল ও মার্কিন সরকারের সঙ্গে করা সকল চুক্তি, সমঝোতা বাতিল করা হলো। এখন থেকে নিরাপত্তাসহ অন্য সকল চুক্তি এবং সমঝোতা ফিলিস্তিনি জনগণ মানতে বাধ্য থাকবে না।
গত রবিবার ইসরাইল নতুন ঐক্যের সরকার শপথ নিয়েছে। সাবেক প্রতিদ্বন্দ্বী বেন্নি গ্যান্টজকে নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের পার্লামেন্টে এ শপথ অনুষ্ঠিত হয়। নতুন সরকারে শপথ নিয়েই ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ এবং সেখানে ইসরায়েলি সার্বভৌম ক্ষমতার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু। আর এরপরই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button