আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের সাথে গোপন বৈঠক : অভিযুক্ত মন্ত্রীর পদত্যাগ

ইসরাইলি নেতাদের সঙ্গে বৈঠকের খবর গোপন করার অভিযোগে পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী প্রীতি প্যাটেল। ৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এই অভিযোগের প্রেক্ষিতে আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে তাঁকে দেশে ফেরত আসতে বলা হয়। দেশে ফেরার পর তিনি প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথে দেখা করার পর পদত্যাগ করেন। প্রীতি বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর ইসরাইলে তার অংশ নেওয়া বৈঠকগুলোর বিষয়ে জানত। তবে পররাষ্ট্র দফতর জানায়, তারা এসব বৈঠকের বিষয়ে অবগত ছিল না।
প্রীতি গত আগস্ট মাসে ছুটি কাটাতে পরিবার নিয়ে ইসরাইলে যান। সেখানে দুই দিনে বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠক করেন। সেখান থেকে দেশে এসে প্রীতি ইসরাইলি সেনাবাহিনীর জন্য যুক্তরাজ্যের বৈদেশিক সাহায্যের অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button