আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না কাতার

অন্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না কাতার। ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ‘উত্তর হতে পারে না’।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ আল-খাতের সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এটা ভাবি না যে, এই দ্বন্দ্বের মূল কারণ ছিল সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং এটা কোনো উত্তর হতে পারে না।
‘এ দ্বন্দ্বের মূলে দেশহীন, দখলদারিত্বের অধীনে থাকা ফিলিস্তিনী জনগোষ্ঠীর খারাপতরভাবে বেঁচে থাকা’, বলেন তিনি।
মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে ইসরাইলের সাথে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি স্বাক্ষরের আগে আল-খাতের এমন মন্তব্য করেন।
এই চুক্তিতে ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যন্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে।
তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে। ফিলিস্তিনি নেতৃবৃন্দ চাচ্ছেন ১৯৬৭ সালের যুদ্ধের আগের সীমান্ত অনুসারে একটি স্বাধীন রাষ্ট্র।
সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button