খেলা

ইসরাইলের বিরুদ্ধে ম্যাচ : ফিলিস্তিনিদের পর বেঁকে বসলেন মেসিদের কোচও!

রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠার আগে ইসরাইলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৯ জুন জেরুসালেমের টেডি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ফিলিস্তিনের ফুটবল সংস্থার (পিএফএ) পক্ষ থেকে ইতোমধ্যেই আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে, মেসিদের ওই ম্যাচ বাতিল করে দিতে। এবার আর্জেন্টিনার কোচ সাম্পাওলিও এই ম্যাচ খেলতে যাওয়ার ব্যাপারে ঘুরিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন।
হাইতির বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে সাম্পাওলি বলেছেন, ‘‘কোনো দলের বিরুদ্ধে খেলতে হবে, কোথায় খেলতে হবে, এ সব আমি ঠিক করি না। কিন্তু যদি ফুটবলারদের দৃষ্টিকোণ দিয়ে ব্যাপারটা দেখেন, তা হলে বলব, বার্সেলোনাতেই আমাদের খেলা উচিত ছিল।’’
যেভাবে ক্রীড়াসূচি হয়েছে, তা নিয়ে তিনি খুব একটা খুশি নন, তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মেসিদের কোচ।
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে রাজনৈতিক সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি আর্জেন্টিনার কোচ। কিন্তু নিজেদের প্রস্তুতি সূচি নিয়ে বলেছেন, ‘‘আমাদের ম্যাচের আগের দিন ওখানে পৌঁছতে হবে। ম্যাচ খেলে সোজা রাশিয়া চলে যেতে হবে। এই সূচিটাই আর্জেন্টিনার ফুটবল সংস্থা আমাদের হাতে তুলে দিয়েছে। এই নিয়ে আমি আর কী বলব।’’
মেসিদের এই ম্যাচ নিয়ে ইসরাইলে অবশ্য উত্তেজনা তুঙ্গে। মাত্র ২০ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button