ইসরাইলের বিরুদ্ধে নেতৃত্ব দিবেন এরদোগান

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়া যুক্তরাষ্ট্রের একপেশে সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানানো অনিশ্চিত হওয়ায়, এতে সমন্বয়কের ভূমিকা পালন করতে চায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার আগ পর্যন্ত এরদোগান ফিলিস্তিন ইস্যুতে নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেন।
এরদোগান বলেন, ফিলিস্তিন নাগরিকরা মুসলিম সম্প্রদায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত পূর্বাঞ্চলের শহর জেরুসালেমকে তাদের ভবিষ্যত রাজধানী হিসেবে মনে করে।
ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করে এরদোগান ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে প্যান ইসলামিক গ্রুপের শীর্ষ সম্মেলন আহ্বান করার জন্য তার অবস্থান ব্যাখ্যা করেন।
২০১০ সালে তুর্কি জাহাজ গাজার ওপর অবরোধ ভাঙার পর ইসরাইলের সাথে তুরস্কের সম্পর্কের অবনতি হয়। এরপর ২০১৬ সালে তুরস্ক পুনরায় ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখায়। তবে এরদোগানের ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের ইচ্ছার চেয়ে বরং হামাসের সাথেই সম্পর্ক বজায় রাখতেই তুরস্কের জনগণের আগ্রহ দেখা গেছে।এএফপি




