আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইসরাইলকে যথাযথ আচরণ করতে বললো ব্রিটেন

আটক ফিলিস্তিনি শিশুদের প্রতি যথাযথ আচরণ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন। আটক থাকা ফিলিস্তিনি শিশুদের সাথে করণীয় নির্ধারণে ইসরাইলের অনেক আগ্রগতি করার সুযোগ রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ।
শুক্রবার দেয়া বিবৃতিতে দেশটির মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী অ্যালিস্টেয়ার বার্ট বলেছেন, তামিমিকে দোষী সাব্যস্ত করা ও তার জন্য শাস্তি নির্ধারণ করার বিষয়টিই তুলে ধরে, নতুন প্রজন্মের একসাথে শান্তিপূর্ণভাবে বেড়ে ওঠার বদলে বিভক্তির দিকে চলে যেতে যতটা অনিশ্চিত হওয়া লাগে ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কের অনিশ্চিয়তা ততটাই বেশি।
গত ডিসেম্বরে ইসরায়েলি সেনাসদস্যকে লাথি ও চড় মারার পর ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমিকে গ্রফতার করা হয়। এখন তাকে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তামিমির মতো ৩৫০ জন ফিলিস্তিনি শিশু আটক আছে ইসরাইলের হাতে।
ইসরাইলের কারাগারে বন্দী ৩৫০ শিশুসহ ৭ হাজার ফিলিস্তিনি
বর্তমানে মোট ৭ হাজার ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে বন্দী রয়েছে। বন্দিদের মধ্যে রয়েছে অন্তত ৩৫০ শিশু। বেসরকারি প্রতিষ্ঠান দ্য প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
পশ্চিম তীরের রামাল্লার একটি কারাগারে অন্তত ১৮০ জন শিশুকে বন্দি করে রেখেছে ইসরাইল কর্তৃপক্ষ। কারাগারে বন্দি শিশুদের ওপর ইসরাইলি সেনারা চরম নির্যাতন চালিয়ে আসছে।
এছাড়া ইসরাইলের আরো দুটি কারাগারে অন্তত ১৭০ জন শিশু বন্দি রয়েছে। এরমধ্যে কেবল ফেব্রুয়ারি মাসেই শিশুদের গ্রেফতারে ৬৭টি মামলার দায়ের করেছে ইসরাইলি বাহিনী।
মিডল ইস্ট মনিটর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button