আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইসরাইলকে মাটির সাথে মিশিয়ে দিতে ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রাখা হয়েছে : ইরান

তেহরানে জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেন, ইসরাইল নামক উন্মাদ যদি কখনো ইরানে আগ্রাসন চালানোর মতো ভুল করে তাহলে তেল আবিব ও হাইফা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার জন্য ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রসঙ্গেও কথা বলেন আয়াতুল্লাহ আহমাদ খাতামি।
তিনি বলেন, শুধু মুসলিম বিশ্ব ট্রাম্পের এই অবিবেচনাপ্রসূত কাজের নিন্দা জানায়নি সেইসঙ্গে আমেরিকার মিত্ররাও এর প্রতিবাদ জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। কিন্তু শুধু প্রতিবাদ যথেষ্ট নয় বিশ্বের সব দেশে ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব ও ইসরাইলের দূতাবাস বন্ধ করে দিতে হবে। পার্সটুডে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button