ইলিয়টগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ ২২ আগষ্ট সোমবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়ন সরকারি হাসপাতালে সকাল থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা উপলক্ষে ফ্রী ক্যাম্প সম্পন্ন। বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ অন্ধকল্যান সমিতি এবং চক্ষু হাসপাতাল কুমিল্লার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত, সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান। আরো বক্তব্য রাখেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক হাজ্বী মোঃ আলী আহম্মেদ মিয়াজি, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাংবাদিক শরীফ প্রধান, স্বাস্থ্য বিষয়ক পরিচালক মোঃ উজ্জ্বল হোসেন রানা, পরিবেশ বিষয়ক পরিচালক মাহবুবুর রহমান রাহী। ফাউন্ডেশনের ১৮ বর্ষে পদার্পণ কে কেন্দ্র করে ফ্রী ছানি অপারেশন রোগী বাছাই সহ অন্যসব চোখের রোগ নির্ণয় ও ওষুধ প্রদান করা হয়। রোগী নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলার গৌরীপুর (বন্ধন কমিউনিটি সেন্টারের নীচে) কর্নিয়া সেন্টারের ডা. খাদিজা আক্তার। প্রোগ্রাম অফিসার ছিলেন বিপ্লব কুমার দে।




