slider

ইলিয়টগঞ্জে ঈদের পোশাক পেলো শতাধিক অটোচালক

দাউদকান্দি(কুমিল্লা) সংবাদদাতা : পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে দেড় শতাধিক অটো রিক্সা চলককে নতুন পাঞ্জাবি ও লুঙ্গি দিয়াছেন। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আগামী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাজনৈতিক ও সমাজসেবী হাজ্বী আলী আহাম্মেদ মিয়াজী। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর স্টেশনে গতকাল সোমবার সকালে অটোরিক্সা চালকদের হাতে নতুন পোশাক তুলেদেন তিনি। এই ইউনিয়নের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী হাজ্বী আলী আহাম্মেদ মিয়াজী বলেন, ঈদ-উল ফিতরকে সামনে রেখে সকল বিত্তবানদের উচিৎ নিজ নিজ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি আমার সামর্থ অনুযায়ী অটোরিক্সা চালকদের পাশে দাঁড়িয়েছি। আমার ইউনিয়নের দেড় শতাধিক অটোচালকের হাতে নতুন পোশাক তুলে দিতে পেরে আমি আনন্দিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button