slider

ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর মহাশ্মশান কমপ্লেক্সে বিশাল আয়োজন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি ইলিয়টগঞ্জ লক্ষ্মীপুর মহাশ্মশান কমপ্লেক্সে পরলোকগত সকল বিদেহী আত্মার শান্তি ও বিশ্ব মঙ্গল কামনায় ২য় বার্ষিক ৩২ প্রহর (৪দিন) ব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনামযজ্ঞ ১৪২৯ বাংলা শুরু হয়েছে। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারী ২০২৩, গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ ও ৮ই ফালগুন ২১ ফেব্রুয়ারী শুক্রবার পর্যন্ত অহোরাত্র ৩২ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন ইলিয়টগঞ্জ শ্রী শ্রী মহাশ্মশান কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি কৃষ্ণ কান্ত রায় কমপ্লেক্সের স্বপ্নদ্রষ্টা-সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক যাদব সাহা।

ইতিমধ্যেই স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ কমপ্লেক্স কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে কার্যক্রমের খোঁজখবর নেন।

সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তোরণ, প্যান্ডেল ও লাইটিং সহ রাতের কমপ্লেক্স সবচেয়ে বেশি আকর্ষণ করছে হিন্দু ধর্মাবলম্বীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button