আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইরান প্রেসিডেন্টের ভাই কারাগারে

অর্থ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেন ফেরিদৌন। জামিনের শর্তপূরণে ব্যর্থ হওয়ায় তাকে কারাগারে যেতে হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের একজন মুখপাত্র্
সরকার মালিকানাধীন বীমা কোম্পানির কর্মকর্তাদের বেতনবৃদ্ধি সংক্রান্ত কেলেঙ্কারিতে ফেরিদৌনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে তিনি সব সময় বলে এসেছেন তিনি কোনো বেআইনি কাজ করেননি। এই কেলেঙ্কারি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির পিছু করছে গত এক বছর ধরে।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র ঘোলামহোসেইন মোহসেনি-এজেই বলেন, ফেরিদৌনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে তদন্ত হচ্ছে এবং তিনি ছাড়াও আরো অনেকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে যাদের অনেকে বর্তমানে কারাগারে আছেন। গতকাল তার জামিন মঞ্জুর করা হলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাকে কারাগারে যেতে হবে। জামিনের শর্তপূরণ করতে পারলেই তাকে মুক্তি দেয়া হবে।
বিবৃতিতে এটা পরিষ্কার হয়নি কোন অভিযোগে ফেরিদৌনকে গ্রেফতার করা হয়েছে। ‘পে স্লিপ’ বিতর্ক বলে কুখ্যাতি পাওয়া এই বিতর্কের শুরু গত বছরের মে মাসে। দেখা যায় রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা কোম্পানি শীর্ষ ব্যবস্থাপকরা অনেক বেশি বেতন নিচ্ছেন, অন্যান্য খাতের তুলনায় যা ৫০ গুণ বেশি। এই কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট রুহানির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়।
গত মে মাসে ৫৭ শতাংশ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন রুহানি। নির্বাচনী প্রচারণার সময় দুর্নীতি দমনে ব্যর্থতার জন্য সমালোচিত হয়েছেন তিনি। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button