
পতাকা ডেস্ক: ইরানের শাহিদ রাজাঈ বন্দরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এবি পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেছেন।
আজ ৩০ এপ্রিল বুধবার ২০২৫, আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি ) একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত ইরান ইসলামি প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে ২৬ এপ্রিল ২০২৫ সালের শাহিদ রাজাঈ বন্দরে সংঘটিত মর্মান্তিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে।
এসময় এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন পার্টির পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষর করেন। এবি পার্টির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান ও কমিটির সদস্য ব্যারিস্টার ইর্তিখা উদ্দিন।
প্রতিনিধি দলটি ইরানের রাষ্ট্রদূত মাননীয় মনসুর চাভোশি এবং ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে, এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।



