আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইরানি ঘাঁটি থেকে সিরিয়ায় প্রথম বিমান হামলার ঘোষণা রাশিয়ার

রাশিয়া মঙ্গলবার ইরানের একটি বিমান ঘাঁটি থেকে প্রথমবারের মতো যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অভ্যন্তরে আইএস গ্রুপের ওপর বোমা হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
এই প্রথমবারের মতো রাশিয়া আইএস অবস্থানে হামলা চালাতে ইরানি ঘাঁটি ব্যবহারের প্রকাশ্য ঘোষণা দিয়েছে।
গত সেপ্টেম্বরে রাশিয়া তার দীর্ঘ দিনের মিত্র সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে জিহাদিদের ওপর বিমানে বোমা হামলা শুরু করে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের হামেদার বিমান ঘাঁটি থেকে সিরিয়ার আলেপ্পো, দেইর এজুর ও ইদলিবে আইএস-এর বেশ কয়েকটি অবস্থানের ওপর বোমা হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এ হামলায় জিহাদিদের বেশ কিছু অস্ত্রাগার ধ্বংস হয়েছে এবং বেশ কিছু জিহাদি সদস্য নিহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button