আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইরাকে হামলা চালাতে চায় ইসরাইল; পাল্টা হুঁশিয়ারি বাগদাদের

ইরাকের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলী জাব্বার বলেছেন, ইরাকের ভূখণ্ডে যেকোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ (রোববার) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
সিরিয়া ও লেবানন ভূখণ্ডের সঙ্গে ইরানের স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইসরাইল ইরাকে হামলা চালাতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর আলী জাব্বার এ প্রতিক্রিয়া দেখালেন। তিনি আরও বলেছেন, নির্ভরযোগ্য সামরিক সূত্র থেকে হামলার আশঙ্কার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে। তবে ইরাকের ভূখণ্ডে হামলার সাহস ইসরাইলের নেই বলে তিনি মন্তব্য করেন।
আলী জাব্বার আরও বলেছেন, ইরাকে হামলা হলে আমেরিকাও এর জবাব দিতে বাধ্য। কারণ ওয়াশিংটনের সঙ্গে বাগদাদের যে চুক্তি রয়েছে তাতে এ বিষয়টি উল্লেখ রয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট গত বৃহস্পতিবার লিখেছে, সিরিয়া ও লেবাননের সঙ্গে ইরানের স্থল যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইহুদিবাদী ইসরাইল প্রচেষ্টা জোরদার করেছে। এরই অংশ হিসেবে ইরাকে হামলা চালানো হতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি’র সঙ্গে বৈঠকে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ শাবির অবস্থানে হামলা চালাতে পারে।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button