শিক্ষাশিরোনাম

ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহীদ জিয়াউর রহমান আবাসিক হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান ও সাদ্দাম হোসেন হলের সামনে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্রলীগ কর্মী কামাল তুচ্ছ ঘটনার বাকবিতণ্ডার একপর্যায়ে জেভিয়ার নামের এক শিক্ষার্থীকে মারধর করে। এই ঘটনায় দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় হলের প্রায় বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে ছাত্রলীগ কর্মী হিমেল চাকমা গুরুতর আহত হন। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক মো. রবিউল ইসলাম।
তিনি বলেন, ছেলেটি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথায় ইনজুরি তাই ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখতে হবে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, জেভিয়ার নামের এক শিক্ষার্থীর সঙ্গে এক জুনিয়রের দ্বন্দ্ব হয়। এই ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button