আন্তর্জাতিক সংবাদ

ইন্দোনেশিয়ায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৭

ইন্দোনেশিয়ার আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৭-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৬ জন। দেশটির পুলিশের মুখপাত্র আরগো ইউয়োনো মেট্রো টেলিভিশনকে এ কথা জানিয়েছেন বলে রয়টার্সের খবরে প্রকাশ।
দেশটির রাজধানী জাকার্তার পশ্চিমে অবস্থিত তানগেরাং এলাকায় অবস্থিত একটি শিল্পাঞ্চলে স্থানীয় সরকার আজ সকাল ৯টায় এ বিস্ফোরণ ঘটে।
‘আমরা এখনো ভিকটিমদের উদ্ধার করে যাচ্ছি’, বার্তা সংস্থা এএফপিকে বলছিলেন তানগেরাং কোটা পুলিশ প্রধান হ্যারি কুরনিয়াওয়ান।
টেলিভিশনে সম্প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, ফ্যাক্টরিটি থেকে ঘন ধুয়া বের হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এখনো হতাহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
জাকার্তা পুলিশের অপরাধ বিভাগের প্রধান নিকো আফিনটা ইন্দোনেশিয়ার কম্পাস টিভিকে বলেছেন, ফ্যাক্টরিতে ১০৩ জন শ্রমিক কাজ করছিল।
আগের খবরে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, ৪৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ২৩ জনের লাশ পাওয়া গেছে।
আগুনে ভবনের কিছু অংশ ধসে পড়েছে এবং পাশে রাখা গাড়িগুলোতেও আগুন ধরে যায়।
স্থানীয় একজন সরকারি কর্মকর্তা মেট্রো টিভিকে বলেছেন, ফ্যাক্টরিটি মাত্র ছয় সপ্তাহ আগে চালু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button