দূর্ঘটনাশিরোনাম

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে নিহত ১৫

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) দেশটির পুলিশ এ তথ্য জানায়।
পূর্ব জাভা দ্বীপের পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং ম্যানগেরা জানান, সোমবার দুর্ঘটনার শিকার ফেরিটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। দুর্ঘটনার সময় ফেরিটিতে ৫০ জন যাত্রী ছিল।
আজ সকালে দেশটির তল্লাশি এবং উদ্ধারকর্মী দল ১৩ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া দুর্ঘটনার পর ওই ফেরি থেকে ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফ্রান্স বারুং ম্যানগেরা এক বিবৃতিতে জানান, ধারণা করা হচ্ছে ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল। তীব্র ঢেউয়ের আঘাতে ফেরিটি উল্টে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button