বিনোদন

ইন্টারমিডিয়েট পাস দীপিকা!

সম্প্রতি মুম্বাইয়ের একটি হোটেলে ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ নামে একাটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানে তিনি অকপটে নিজের পরিবার ও পড়াশোনা নিয়ে নানা কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আমি কখনও কলেজে যায়নি। কোনও রকমে টুয়েলভ্থ স্ট্যান্ডার্ডের পড়াশোনা শেষ করেছিলাম। তত দিনে মডেল হিসেবে আমার বেশ পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। ওই সময়টায় বেঙ্গালুরুতে থাকলেও কাজের জন্য প্রায়ই আমাকে মুম্বাই আর দিল্লিতে যেতে হতো।’
কাজ শুরুর প্রথম বছরেও পড়াশোনা করতে চেয়েছিলেন দীপিকা। কিন্তু তা আর করে উঠতে পারেননি তিনি। ‘অতএব আমি বারো ক্লাস পাশ। আর এই বিষয়টা নিয়ে সেই সময়টায় আমার মা আর বাবার বেশ সমস্যা ছিল,’ বলেন দীপিকা।
দীপিকা আরো বলেন, বলিউডে একটানা শীর্ষস্থান বজায় রেখে চলার জন্য শুধু যে কঠিন পরিশ্রমই করতে হয়, এমনটা কিন্তু নয়। একই সঙ্গে চলতে থাকে মানসিক টানাপড়েনও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button