slider

ইনাতগঞ্জে শিশু ও নারী নির্যাতন মামলার এক পলাতক আসামি গ্রেফতার

আলী জাবেদ মান্না,নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী লিল মিয়া (৫০)কে গ্রেফতার করেছে। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র। গতকাল (২৮ নভেম্বর ) সোমবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এ এসআই হাবিবুর রহমান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামির নিজ বাড়ি পিরোজপুর থেকে গ্রেফতার করেন। এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই হাবিব জানান, গ্রেফতারকৃ লিল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button