
জমিয়তে উলামায়ে ইসলাম কোতয়ালী থানা শাখার কাউন্সিলে সভাপতি হাফিজ মাওলানা আহমদ সগীর ও সম্পাদক মাওলানা আব্দুর রহমান শাহজাহান।
শতবর্ষী রাজনৈতিক প্লাটফর্ম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন কোতয়ালী থানা শাখারা ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জমিয়তের সভাপতি মুখলিছুর রহমান রাজাগঞ্জী বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, জনমানুষের আকাঙ্খা পূরণ করতে হলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এতে জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে।
কোতোয়ালি থানা জমিয়তের আহ্বায়ক মাওলানা আহমদ সগীরের সভাপতিত্বে আজ ২২ মে, বৃহস্পতিবার বাদ যুহর নগরীর সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালিগার্ডেনে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী বলেন, বর্তমান ইন্টেরিম সরকারের অবস্থা জনগণের মনে সংশয় তৈরী করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, যাতে এদেশের জনগণ তাদের পছন্দের নেতৃত্ব বাছাই করতে পারে।
সংগঠনের সদস্যসচিব লুৎফুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মহানগর জমিয়তের সহ-সভাপতি কারি সিরাজুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তালুকদার, জেলা পরিষদের সদস্য মাওলানা মুসাদ্দিক বিল্লাহ, প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা আহমদ সগীরকে সভাপতি, মাওলানা আব্দুর রহমান শাহজাহান সাধারণ সম্পাদক ও মাওলানা শরিফ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।




